Please Donate

Other Links

ইমরানের প্রথম একক অ্যালবাম ছোট্ট পাখি

Imranকানাডা প্রবাসী ইমরানের কণ্ঠে সাউন্ডটেকের ব্যানার থেকে বের হচ্ছে নতুন অ্যালবাম ছোট্ট পাখি। অ্যালবামটি কানাডার আরকে এন্টারটেইনমেন্টের সার্বিক সহায়তায় প্রকাশ পাচ্ছে। ছোট্ট পাখি অ্যালবামের দুটি গানের কথা লিখেছেন ইনডিয়ার শতরূপা স্যানেল। একটি গানের কথা শিল্পী ইমরানের এবং বাকি সাতটি গানের কথা ও সুর করেছেন সজীব। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো তুমি আমার, ছোট্ট পাখি, পায়ে পায়ে যাবে, নিজের সাথে কথা বলে, নিরুপমা, ফিরে যাবি, তোমার নেশা, এই আমি, আমার আছে। অ্যালবামের সাতটি গানের মিউজিক ভিডিও কানাডায় করা হয়েছে ও বাকি তিনটি গানের মিউজিক ভিডিও হয়েছে আমাদের দেশে।

অ্যালবামটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইমরান জানান, দীর্ঘ ২০ বছর গানের সঙ্গে জড়িত। কানাডায় অনেক হিন্দি ও বাংলা গান গেয়েছি। কিন্তু সেখানে বাংলা গানের মিউজিশিয়ান না থাকাতে অ্যালবাম বের করতে পারিনি।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla songs (1) -