ইভা রহমানের হিন্দি অ্যালবাম ইশক দিওয়ানার মোড়ক উন্মোচন

Bangla Music - Eva Rahman and Bappi Lahiri
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মিলনায়তনে ৩ এপ্রিল বৃহস্পতিবার ইভা রহমানের প্রথম হিন্দি অ্যালবাম ইশক দিওয়ানার মোড়ক উন্মোচন করা হয়। উপমহাদেশের বিখ্যাত শিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ীর সুর ও সঙ্গীতে অ্যালবামের সব গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাপ্পি লাহিড়ী ও কণ্ঠশিল্পী ইভা রহমান। মাহফুজুর রহমান বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেন আমি একটি হিন্দি অ্যালবাম প্রকাশ করার উদ্যোগ নিলাম। আমার যুক্তি হচ্ছে, এর মাধ্যমে আমাদের দেশের শিল্পীরা পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করবে। বাপ্পি লাহিড়ী তার বক্তব্যে বলেন, নতুন একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি এ অ্যালবামটি নিয়ে আশাবাদী। ইভা রহমান অ্যালবামটি সম্পর্কে বলেন, বাপ্পি লাহিড়ীর মতো এত বড় মাপের কোন শিল্পীর সুরে গান গাইতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আশা করছি শ্রোতাদের কাছে অ্যালবামের গানগুলো ভালো লাগবে। অনুষ্ঠানে ইভা রহমান ও বাপ্পি লাহিড়ী ডুয়েট ও সিঙ্গল গান পরিবেশন করেন। এছাড়া ইনডিয়ান নৃত্যশিল্পীদের বেশ কয়েকটি নাচ ছিল অনুষ্ঠানে। 

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

One Response to “ইভা রহমানের হিন্দি অ্যালবাম ইশক দিওয়ানার মোড়ক উন্মোচন”

  1. Burhan | April 20th, 2008

    l like eva song.

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    eva rahman (13) - Eva rahman pic (1) - "eva rahman" pic (1) - Eva rahman Pictures (1) -