Please Donate

Other Links

আসিফ-শাকিলা ইত্যাদিতে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে

Bangla Music

বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব প্রচারিত হবে ২৯ আগস্ট রাত ৯টায়। ইত্যাদি সব সময়ই ব্যতিক্রমী ও সমাজ সচেতনতামূলক বিষয়ে পরিপূর্ণ থাকে।

ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়, এবারের অনুষ্ঠানে রয়েছে মানবিক ও শিক্ষামূলক হৃদয়ছোঁয়া বেশ কিছু প্রতিবেদন। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ বেশ কয়েকটি নাট্যাংশও থাকছে। বাংলাদেশের অজানা, অচেনা বিভিন্ন জায়গাকে তুলে ধরার জন্য ইত্যাদি তার টিম নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে সেসব জায়গার ওপর প্রতিবেদন প্রচার করে আসছে। গত অনুষ্ঠানে ছিল বাংলাদেশের পরশুরামের এক সীমান্তবর্তী গ্রামের চিত্র, যেখানে একটি মাত্র পরিবার বাস করে। এরই ধারাবাহিকতায় এবারে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার একটি ইউনিয়নের ওপর রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন। একজন সচেতন নীরব কর্মীর ওপর প্রতিবেদন রয়েছে, যিনি কাঠ ও মাটি দিয়ে পুতুল বানিয়ে যান্ত্রিক কৌশলের মাধ্যমে সেই পুতুলগুলোকে সচল করে বিভিন্ন সমাজ সংস্কারমূলক বক্তব্য উপস্থাপন করেন এবং গ্রামে গ্রামে প্রদর্শনীর মাধ্যমে মানুষকে সচেতন করেন। ফরিদপুরের তেমনি দুজন শিল্পীর ওপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন, যারা কাঠ খোদাই করে অসাধারণ কিছু শিল্পকর্ম করেছেন।

এবারের অনুষ্ঠানে দুটি গান রয়েছে। দুটোই দ্বৈত সঙ্গীত। একটি গেয়েছেন শাকিলা জাফর ও আসিফ। লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রূপু। আর অন্য গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু ও সুর করেছেন যথারীতি আলী আকবর রূপু। গানটি গেয়েছেন রবি চৌধুরী ও প্রতীক হাসান।

এবারের দর্শক পর্বে ৬ দর্শককে নির্বাচিত করা হয়েছে ইডেন মহিলা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও স্টুডিওতে আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে। এবারের দর্শক পর্বের জন্য ভেজাল বিষয়ক একটি গান গেয়েছেন ইত্যাদির নিয়মিত শিল্পী নকুল কুমার বিশ্বাস।

মামা-ভাগ্নে পর্বে এবারো রয়েছে ভাগ্নের নতুন ব্যবসা। আর নানা-নাতির পর্বের এবারের বিষয় আসন্ন রমজান মাস উপলক্ষে বাজারের ভেজাল জিনিস নিয়ে নাতির দুশ্চিন্তা।

এছাড়া এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাজার দর, রান্নার অনুষ্ঠানের বিষয়, মোবাইলের এসএমএস জটিলতা, নাটকের জট ও প্রপস, পায়ের ধুলো নেয়া, ডাক্তার ও রোগী, দাম্পত্য কলহসহ বিভিন্ন বিষয়ে নাট্যাংশগুলো করা হয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসঙ্গতিকে ঘিরে তীব্র ব্যঙ্গ-বিদ্রূপের কশাঘাত। বরাবরের মতো এবারের ইত্যাদিও দর্শকদের আনন্দ দেবে।

ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

3 Responses to “আসিফ-শাকিলা ইত্যাদিতে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে”

  1. saif | August 29th, 2008

    nice progam

  2. saif | August 29th, 2008

    ok hit

  3. shaheen | September 29th, 2008

    hi nice to me i love song asif>>>>>…????????????????????????

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla (1) - শাকিলা (1) -