আসিফের এবারের অ্যালবামের রঙ ধূসর
২০তম একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে আসছেন কণ্ঠশিল্পী আসিফ। এবারের এককের রঙ ধূসর আর অ্যালবামের নামকরণ করা হয়েছে ‘বৈকালের চাঁদ’। সম্প্রতি অ্যালবামের ১২টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, জাকির হোসেন মৃধা, আহমেদ রিজভীর, মেজর আরিফুল ইসলাম প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ, পল্লব সান্ন্যাল ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। অ্যালবামের গানগুলো হল ‘স্বপ্ন চুরি’, ‘বৈকালের চাঁদ’ ‘ভেঙ না মন’ ‘সামনে থেকে’, ‘তুমি’ ইত্যাদি। অ্যালবাম প্রসঙ্গে আসিফ বলেন, অ্যালবামের মেলোডি গানের পাশাপাশি টেকনো, রক, ফিউশন ধারার গানও স্থান পেয়েছে। প্রথমবারের মতো আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার অ্যালবামের জন্য সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন। যে কারণে কিছুটা হলেও অ্যালবামে নতুন মাত্রা যোগ হয়েছে। আর্বের প্রযোজনায় অ্যালবামটি সাউন্ডকেট থেকে প্রকাশিত হবে।
সূত্রঃ দৈনিক যুগান্তর।
Bangla Music Tags: Ahmed Imtiaj Bulbul, Asif Akbar, আসিফ আকবর, আহমেদ ইমতিয়াজ
Post Your Comments