আসছে নেটটেলসের তিনটি নতুন অ্যালবাম
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নেটটেলস ১ ডিসেম্বর মুক্তি দিচ্ছে নতুন তিনটি অ্যালবাম। ক্লাসরুম, রঙ করা পুতুল ও আফটার ওয়ান নাইনটি ডেজ শিরোনামের এ অ্যালবামগুলো দিয়েই অডিও বাজারে নেটটেলসের যাত্রা শুরু হচ্ছে।
ক্লাসরুম অ্যালবামে গান গেয়েছেন জিয়া। সুর করেছেন চপল এবং সঙ্গীত পরিচালনা করেছেন রোমেল। অ্যালবামে গান রাখা হয়েছে ১০টি। গানগুলোর শিরোনাম মায়াবিনী, অন্ধকারে খুজি, সোনার কাঠি, আর্তকণ্ঠ, দেশ, কোথায় হারালে, অপরিচিত, নীল রঙ, দুটি পথ ও ক্লাসরুম।
জনপ্রিয় ইংরেজি গানের রিমেক অ্যালবাম রঙ করা পুতুল। মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন অপু। বাছাই করা ১০টি গান দিয়ে সাজানো এ অ্যালবামে গান গেয়েছেন রোমেল ও কণা। গানগুলোর শিরোনাম দিল মে চাক্কু, এ প্রহর, যতো দূরে যাও, কে যেন ডাকে আমায়, মনে ভালোবাসা নাই, চলো যাই, স্বপ্ন, প্রেমের দেবী, পথিক ও রঙ করা পুতুল।
ডিজে রাহাতের তৃতীয় অ্যালবাম আফটার ওয়ান নাইনটি ডেজ। ইন্ট্রো, মিস করি, বৃষ্টি, জানেমান, বৃষ্টি ভেজা রাতে, কান্দে শুধু মন, মোর স্বপ্নের রানী, চোখ ছলছল, ফ্যাক্ট, পোকো ও দেশি রেইন শিরোনামের ১২টি গান দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। গানগুলো গেয়েছেন আলিফ আলাউদ্দিন, ফাহমিদা নবী, অনিতা, লিটন, রুমন, জুয়েল, সাহান, আসিফ খান, স্কুল অফ রাহাত অ্যান্ড স্টুডেন্ট এবং ডিজে রাহাত।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments