আসছে অর্ণবের তৃতীয় অ্যালবাম
ভিন্ন ধারার গান গেয়ে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অর্ণব। প্রথম অ্যালবাম হোক কলরব এবং দ্বিতীয় অ্যালবাম চাইনা ভাবিস-এর পর শিগগিরই আসছে অর্ণবের তৃতীয় সলো অ্যালবাম। অ্যালবামের নাম এখনো ঠিক না হলেও সেটির কাজ এরমধ্যেই সেরে ফেলেছেন তিনি। এবারের অ্যালবামে অর্ণবের নিজের লেখা গানের পাশাপাশি আনিসুল হক, টোকন ঠাকুর, রাজিব, শাহানা, শতরূপা, ফারিহা প্রমুখের লেখা গান থাকছে। এছাড়া এবারের অ্যালবামে অর্ণব একটি রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন বলে জানান তিনি। বরাবরের মতো এবারের অ্যালবামেরও সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব নিজে। অ্যালবাম প্রসঙ্গে অর্ণব বলেন, এবারের অ্যালবামটি আমার আগের দুটি অ্যালবামের চেয়ে কিছুটা ভিন্ন। একটু অন্যরকম গান করার চেষ্টা করেছি। যেমন কিছু গানে মিউজিকের বাহুল্য বাদ দিয়ে শুধু গিটার বাজিয়ে মূল কণ্ঠটা তুলে ধরার চেষ্টা করেছি। এদিকে সমপ্রতি বাজারে আসা অর্ণবের স্ত্রী শাহানার রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামও ভালো সাড়া জাগিয়েছে। এর বাইরে অর্ণব গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা মুভির মিউজিক ডিরেকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Arnob Chowdhury, অর্ণব চৌধুরী

Post Your Comments