আরজে হিসেবে আসছেন সঙ্গীত শিল্পী তাহসান
জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের গান অনেকের কাছেই প্রিয়। তাহসানকে এর আগে শ্রোতা-দর্শকরা বিভিন্নভাবে দেখতে পেয়েছেন। তবে এই প্রথমবারের মতো আরজের ভূমিকায় আসছে সঙ্গীত শিল্পী তাহসান। রেডিও ফুর্তির ঈদের বিশেষ আয়োজনে তাহসান সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন ঈদের দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে তাহসান অন হট সিট। তাহসানের সঙ্গে আরো সেলিব্রেটি গেস্টরা থাকবেন। অনুষ্ঠানে শুনতে পারবেন তাহসানের পছন্দের হিট গান।
তাহসানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন রেডিও ফুর্তির শ্রোতারা। অনুষ্ঠানের আগেই এসএমএসের মাধ্যমে নির্বাচন করা হবে তিনজন শ্রোতা। এছাড়া শ্রোতারা এসএমএসের মাধ্যমে তাহসানকে প্রশ্ন করতে পারবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Tahsan, তাহসান
Post Your Comments