আমার আছে জল চলচ্চিত্রে হাবিব
হুমায়ূন আহমেদের নতুন চলচ্চিত্র ‘আমার আছে জল’-এ কাজ করেছেন হাবিব। তবে অভিনয় নয়, সঙ্গীত নিয়েই কাজ করছেন হালের অন্যতম তরুণ সঙ্গীত শিল্পী।
তথ্যটির সত্যতা স্বীকার করে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, হাবিবকে দিয়ে একটি গানের সঙ্গীত করা হচ্ছে। গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ। আর কণ্ঠ দিবেন হাবিব নিজে। এ ব্যাপারে কয়েকদিন আগে দুজনের মধ্যে চুক্তি হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী সিলেটে চলচ্চিত্রের শুটিং শুরু হবে।
হাবিব শুধু একটি গানেই কণ্ঠ দিচ্ছেন। এছাড়া চলচ্চিত্রের অন্যান্য গানের সুর ও সঙ্গীত করেছেন এস আই টুটুল। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- তানিয়া আহমেদ, চ্যালেঞ্জার, মেহের আফরোজ শাওন, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, ডা. এজাজসহ অনেকে।
সূত্রঃ ভোরের কাগজ।
Bangla Music Tags: Habib Wahid, SI Tutul, এস আই টুটুল, হাবিব ওয়াহিদ
Post Your Comments