আবারো শুরু হলো ক্লোজআপ ওয়ান

Salma Akterসালমা নোলকের পর এবার কে হতে যাচ্ছে ক্লোজআপ ওয়ানের নতুন তারকা জানতে চেয়েছিলাম প্রথমবারের ক্লোজআপ ওয়ান তারকা নোলকের কাছে তার সোজা-সাপ্টা উত্তর, যার যোগ্যতা আছে সেই হবে আর দ্বিতীয় আসর বাজিমাত করা কুষ্টিয়ার মেয়ে সালমার উত্তর হয়তো বা আমার মতো কুষ্টিয়ারই কেউ। কিন্তু সত্যিকার অর্থে তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় শেষ হাসি কে হাসবেন তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়ে গেছে গতকাল থেকেই চলবে টানা ৩১ মার্চ পর্যন্ত। বাংলাদেশের ১৬ থেকে ৩০ বছরের যে কোনে বাংলাদেশি এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। শুধু বাংলাদেশিরাই নয় প্রবাসী বাংলাদেশিরাও এবারের ক্লোজআপ ওয়ানে অংশ নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। এবারের প্রতিযোগিতায় পুরো বাংলাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ঢাকায় একযোগে চলবে প্রাথমিক বাছাই পর্ব। বাছাই পর্ব শেষ হওয়ার ঠিক পরদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে শুরু হবে অডিশন রাউন্ড।

আর ঠিক এসব কথা জানিয়ে গত পরশু বেলা সাড়ে ১২টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক প্রেস কনফারেন্সে দেশের বৃহৎ এ সঙ্গীত প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ডস ও ডেভেলপমেন্ট পরিচালক নওশাদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী অ্যাডকম এ্যাডর্ভাটাইজিংয়ের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী।

প্রেস কনফারেন্সে আরো জানানো হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, বৃটেনের লন্ডনে, কানাডার টরেন্টোতে এবং ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। রেজিস্ট্রেশনের জন্য কল করতে হবে ০১৮৪১-১১১-১১১ নাম্বারে। অথবা লগ ইন করতে হবে www.closeup1.com-এ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ডস ও ডেভেলপমেন্ট পরিচালক নওশাদ চৌধুরী বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশ ও দেশের বাইরের সব প্রবাসী বাংরাদেশি। ক্লোজআপ ওয়ান নির্বাচনে বিচারকদের পাশাপাশি দর্শকরাও এসএমএস ও অনলাইনে ভোটের মাধ্যমে তাদের সমর্থন জানাতে পারবেন। আর এবারের প্রতিযোগিতায় আগের বিচারক প্যানেলের সঙ্গে দেশের আরো বেশ কিছু গুণী শিল্পী বিচারক হিসেবে যোগ দিচ্ছেন। প্রেস কনফারেন্সে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী বলেন, এবারের প্রতিযোগিতায় এসএমএস থেকে পাওয়া অর্থ দিয়ে একটি তহবিল করার পরিকল্পনা আছে। যা দিয়ে ক্লোজআপ ওয়ানে অংশগ্রহণকারী প্রতিযোগী এবং বাংলা গানের প্রসারে সাহায্য করা হতে পারে। এবারের প্রতিযোগিতার প্রযোজক হিসেবে থাকবেন সুপন রায়। ক্লোজআপ ওয়ানের মূল পৃষ্ঠপোষক ও আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টেলিভিশন পার্টনার এনটিভি, রেজিস্ট্রেশন পার্টনার একটেল, রেডিও পার্টনার রেডিও টুডে, ওয়েব পার্টনার বিডি ইনফো। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন অমিতাভ রেজা, ক্রিয়েটিভ এজেন্সি অ্যাডকম এবং একটিভেশন এজেন্সি মার্কেট একসেস ও প্রভাইডারস লিমিটেড।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • www.closeup1.com
  • (12) -
  • closeup1.com
  • (4) -
  • www/closeup1
  • (1) -
  • www.closeup1,com
  • (1) -
  • bangla
  • (1) -