আবারো ঝড় তুলবেন হাবিব

Habib Wahidশোনো এবং হৃদয়ের কথা মুভির ভালোবাসবো ভালোবাসবো এরপর বাজারে হাবিবের নতুন কোনো গান এখন পর্যন্ত আসেনি। অথচ ক্রেইজ বলতে যা বোঝায় তার পুরোটাই এখন পর্যন্ত সমানতালে উপভোগ করছেন তিনি। কেবল বিজ্ঞাপনের জিঙ্গল করতে করতেই তার রাতদিন কেটে যাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছে বেশকিছু বিজ্ঞাপনের কাজ। এদিকে হাবিব চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা ও প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন। বর্তমানে হাবিব মোর্শেদুল ইসলামের প্রিয়তমেষু, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ এবং ফেরদৌস হাসান ও এসএ হক অলিকের আরো দুটি মুভিসহ মোট ৪টি মুভির সঙ্গীত পরিচালনা করছেন। এসব মুভিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি হাবিব প্লে-ব্যাকও করবেন। বাবার অনুরোধে হৃদয়ের কথা মুভিতে প্লে-ব্যাকের মাধ্যমে এক গানেই হাবিব পৌছে যান সাফল্যের চূড়ায়। অন্যদিকে হাবিবের প্রথম সাফল্য এসেছিল রিমেক অ্যালবামে। এবার সেই ধারাবাহিকতা ঠিক রেখে হাবিব করছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের অ্যালবাম। হাবিবের ফিচারিংয়ে শিরীন নামে নতুন একা শিল্পী এতে কণ্ঠ দিয়েছেন। এতো ব্যস্ততার ফাকেই ধীরে ধীরে এগোচ্ছে হাবিবের দ্বিতীয় সলো অ্যালবামের কাজ। সব ঠিক থাকলে আগামী ভ্যালেনটাইনস ডেতে অ্যালবামটি রিলিজ করার ইচ্ছা প্রকাশ করেছেন হাবিব। সব দিক মিলিয়ে দুরন্ত ব্যস্ত সময় কাটছে হাবিবের। দীর্ঘদিন পর হাবিবের ফিচারিংয়ে রিমেক অ্যালবাম, মুভির গানে প্লে-ব্যাক, সলোর অ্যালবামের মুক্তি সব কিছু হাবিবের ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করবে। আর নতুন করে ঝড় তুলবেন হাবিব- এটা এখন অনেকেরই ধারণা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms