আন্তর্জাতিক অ্যালবামে কণ্ঠ দিলেন মেহরীন
গায়িকা মেহরীন এবার কণ্ঠ দিলেন আন্তর্জাতিক অ্যালবামে। সম্প্রতি কলকাতায় অ্যালবামের কাজ শেষ করে তিনি ফিরেছেন ঢাকায়। তিনি জানান, এটাই এ ধরনের কোনো অ্যালবামে তার প্রথম কাজ। কলকাতার কম্পোজার ও তবলা শিল্পী বিক্রম ঘোষের সঙ্গে অ্যালবামে কাজ করেছেন।
আন্তর্জাতিক এ অ্যালবামে আরো গান করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অ্যালজেরিয়া ও ইনডিয়ান শিল্পীরা। তারা গেয়েছেন যার যার ভাষায়। বাংলাদেশ থেকে একমাত্র শিল্পী হিসেবে মেহরীনের তিনটি গান রয়েছে অ্যালবামে। বিক্রম ঘোষ তার এ আন্তর্জাতিক অ্যালবামটি যৌথভাবে করেছেন ফরাশি বংশোদ্ভূত অ্যালজেরিয়ান কম্পোজার জামেলের সঙ্গে। মেহরীনের গাওয়া তিনটি গান-ই কম্পোজ করেছেন জামেল। এছাড়া আমেরিকা ও ফ্রান্সের মিউজিশিয়ানরাও কাজ করেছেন এ অ্যালবামে। অ্যালবামটি আমেরিকার ইউনিভার্সাল কম্পানি এ বছর আগস্টে প্রকাশ করবে।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Mehrin/মেহরীনRelated posts
Bangla Music : Incoming search terms

Post Your Comments