আন্ডারগ্রাউন্ড ব্যান্ড পাইরেটস : ভালো অবস্থানের লক্ষ্যে

Bangladeshi Band: Undergroundউইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ইংলিশ মিডিয়ামে একসঙ্গে পড়তেন অর্ণব ও গালিব৷ তখন থেকে দুই বন্ধুরই চিন্তা ছিল মিউজিক করার৷ অর্ণব ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতের কোর্স করেছেন৷ পরে ও লেভেল করে বিএফ শাহীন কলেজে ভর্তি হওয়ার পর পরিচয় হয় রূপকের সঙ্গে৷ সেই রূপকের মাধ্যমে আরো কয়েকজন মিউজিশিয়ানের সঙ্গে জানাশোনা হলো দুজনের৷ অবশেষে পাচ তরুণ মিলে ব্যান্ড করার সিদ্ধান্ত নিলেন৷ তাদের অতি প্রিয় ব্যান্ড নির্ভানার বিখ্যাত অ্যালবাম নেভার মাইন্ড-এর নামে ব্যান্ডের নাম রাখার সিদ্ধান্ত হয়েছিল নেভার মাইন্ড৷ বিকল্প হিসেবে পাইরেটস নামটির কথাও ভাবা হয়েছিল৷ অর্ণব একটি বই থেকে নামটি পছন্দ করেন৷ শেষে জলদস্যুতা করারই শখ হয় তাদের৷ ফলে ব্যান্ডের নাম দেয়া হয় পাইরেটস৷

পাইরেটস-এর বর্তমান লাইন আপ- অর্ণব (ভোকাল গিটার), আদনান (বেইজ), অনিক (কি-বোর্ড), ইমন (ড্রামস) এবং গালিব ও দীপ্ত (ম্যানেজার)৷ গালিব প্রথমে তাদের সঙ্গে বেইজ বাজাতেন৷ পরীক্ষার কারণে দীর্ঘদিন তিনি ব্যান্ডের বাইরে ছিলেন৷ তখন আদনানকে নেয়া হয় ব্যান্ডে৷ পরীক্ষা শেষে ফিরে এসে ব্যান্ডটির ম্যানেজারের দায়িত্ব নেন গালিব৷ পাইরেটস একটি অলটারনেটিভ ব্যান্ড৷ মজার ব্যাপার হলো, ঢাকার এ ব্যান্ডটির প্রথম শো কিন্তু ছিল চট্টগ্রামে ২০০৩ সালে৷ পরিচিত একজনের আহ্বানে সেখানে এ শোটি করেন তারা৷ প্রথম শোতে অবশ্য নিজেদের ধারার বাইরে আইয়ুব বাচ্চুর গান করে ব্যান্ডটি৷ ঢাকায় প্রথম শো ছিল ২০০৪ সালে রাশিয়ান কালচারাল সেন্টারে৷ সেটি ছিল একটি আন্ডারগ্রাউন্ড কনসার্ট৷ এ পর্যন্ত যতো কনসার্টে তারা পারফর্ম করেছেন সবখানেই দর্শক সমর্থন ভালো পেয়েছেন বলে জানালেন৷

জি-সিরিজের সঙ্গে তাদের একটি চুক্তির পর ব্যান্ডের প্রথম অ্যালবামের কাজ শুরু হয়৷ সে অনুসারে অ্যালবাম বের হলেও কোনো পারিশ্রমিক পাননি তারা৷ অন্যদিকে এস অডিও ওয়ার্কশপ অ্যালবাম বের করার পাশাপাশি পারিশ্রমিক দিতেও রাজি হয়৷ এ প্রস্তাবটিই মনে ধরে তাদের৷ ফলে এস অডিও ওয়ার্কশপ থেকেই ২০০৬ সালের ডিসেম্বরে বের হয় পাইরেটসের প্রথম অ্যালবাম মাইনাস স্বর্গ৷ অ্যালবামটিতে গান রয়েছে ১০টি৷ সব গানের মিউজিক কম্পোজ করেছেন ভোকাল অর্ণব৷ শুধু ড্রামস-এর পার্টগুলো ড্রামারের করা৷ মাইনাস স্বর্গ বলতে তারা নরককে বুঝিয়েছেন৷ পৃথিবীতে বর্তমানে স্বর্গীয় শান্তি নেই৷ গানগুলোর কথাও সেটাই ফুটিয়ে তোলে৷ এ জন্যই এ নামকরণ৷ অ্যালবামটির যে ৪০০ কপি ছাড়া হয়েছিল সবই বিক্রি হয়ে গেছে বলে জানালেন তারা৷ পরবর্তী সময়ে আরো কপি ছাড়া হবে৷

সম্প্রতি ব্যান্ডটির গেস্ট ভোকালিস্টের পরিবর্তন হয়েছে৷ ব্যান্ডের জন্য প্রত্যেক মেম্বার কতোখানি নিবেদিত তার প্রমাণ ড্রামার ইমন৷ অ্যালবামের ‘বিকৃত মস্তিষ্থক’ গানের রেকর্ডিংয়ের সময় ড্রামস্টিক ছুটে গিয়ে চোখে লাগে তার৷ পরবর্তীতে গানের শেষটুকু ড্রামস ছাড়াই রেকর্ড করা হয়৷ ইমন বর্তমানে এক চোখে ভালোমতো দেখেন না৷ বাসা থেকে মিউজিকের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ তা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ঠিকই ব্যান্ডের সঙ্গে কাজ করছেন ইমন৷ এই মিউজিক পাগলদের ব্যান্ডটি কনসার্টে নিজেদের গান ছাড়াও বিদেশি নির্ভানা, কৃড ব্যান্ডের গান পারফর্ম করে৷ এ দুটো ব্যান্ড বাদে দেশে তাদের আদর্শ ব্ল্যাক ও আর্টসেল৷ বিশেষ করে এ দেশে অলটারনেটিভ-এর পাইওনিয়ার ক্ল্যাবের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তারা৷ ব্ল্যাক অলটারনেটিভ না করলে পাইরেটসের মেম্বাররা কখনোই অলটারনেটিভ করতে সাহস পেতেন না বলে জানালেন৷ সামনে স্বপ্নচূড়া-৪-এ পাইরেটস-এর একটি গান আসছে৷ ব্যান্ড নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা- প্রতি তিন বছর পর পর একটি করে অ্যালবাম বের করে মোট ১০টি অ্যালবাম বের করা৷ এরপর তারা ব্যান্ড ছেড়ে দেবেন৷ এছাড়া বর্তমানে ম্যানেজার গালিবকে আবারো বেইজে ফিরিয়ে আনা হবে৷ ফলে একই সঙ্গে দুজন বেইজ গিটারিস্ট কনসার্টে বাজাবেন তাদের হয়ে, যা হবে বিশ্বে প্রথম৷ সঙ্গে অর্ণবের পাশাপাশি এখনকার মতোই দুজন গেস্ট গিটারিস্টসহ মোট তিনজন গিটারিস্ট বাজাবেন৷ ২০০৯ সালে দ্বিতীয় অ্যালবাম রিলিজের ঘোষণা দেয়া পাইরেটসের মেম্বাররা বললেন, কথা দিচ্ছি প্রথম অ্যালবামের চেয়ে দ্বিতীয় অ্যালবাম অনেক ভালো হবে৷ এভাবেই দীর্ঘকাল সঙ্গীতের জগতে সাধনা চালিয়ে যেতে চায় পাইরেটস৷

উত্সঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms