আজ সংবৃতার আবৃত্তি অনুষ্ঠান জ্যোতির্ময় আগুনে আলোয়

সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, ঢাকা ইউনিভার্সিটির প্রথম প্রযোজনা জ্যোতির্ময় আগুনে আলোয়-এর ষষ্ঠ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। শফিকুল ইসলামের গ্রন্থনা এবং মাহিদুল ইসলামের নির্দেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক কবিতার আবৃত্তি অনুষ্ঠান এটি। অনুষ্ঠানে শামসুর রাহমানের স্বাধীনতা তুমি, তোমার পদধ্বনি, আসাদ চৌধুরীর শহীদদের প্রতি, বারবারা বিডলারকে, আবদুল গাফ্‌ফার চৌধুরীর আমার দুখিনী বাংলা, আবু হেনা মোস্তফা কামালের ছবি, মোহাম্মদ মনিরুজ্জামানের জার্নাল ১৯৭১, সহজে নয় নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো প্রথম অতিথি, ডিসেম্বর ১৯৮১, স্বাধীনতা উলঙ্গ কিশোর, জীবনানন্দ দাশের অদ্ভুত আধার এক, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কনসেন্ট্রেশন ক্যাম্প, বাতাসে লাশের গন্ধ, লাশগুলো আবার দাড়াক, হুমায়ুন আজাদের মুক্তি বাহিনীসহ প্রায় ২৫টি কবিতা পরিবেশিত হবে। সংবৃতার প্রতিষ্ঠাতা পরিচালক মাহিদুল ইসলামসহ দলের প্রতিষ্ঠিত এবং নবীন আবৃত্তিকারদের সমন্বিত পরিবেশনায় অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রতকরণে বিশেষ ভূমিকা রাখবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।

Bangla Music Tags: , , , , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms