আজ নীলয় কুমার দাশের মৃত্যুবার্ষিকী
প্রখ্যাত সঙ্গীত শিল্পী নিলয় কুমার দাশের আজ মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সেন্টার পয়েন্ট হাসপাতালে প্রচণ্ড অভিমানী এই শিল্পী নীরবে নিভৃতে চিরবিদায় নেন। প্রতি বছরের মতো এ বছরও দিনটিকে ঘিরে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নিলয় দাশের রেখে যাওয়া অসংখ্য ভক্ত-শ্রোতা আর স্টুডেন্টের কাছে দিনটি চির অমলিন হয়ে আছে এবং থাকবে চিরদিন। এ দেশের সব শিল্পীর কাছেই নিলয় দাশ একটি বিষণ্ন নাম, একটি শোকগ্রস্ত নাম, একটি ভালোবাসার নাম। যে ভালোবাসা তিনি অর্জন করেছিলেন তার পরিচ্ছন্ন আচরণ, পরিশীলিত ব্যক্তিত্ব আর অতুলনীয় গুণাগুণ দিয়ে। বাংলাদেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন তিনি। দলছুটের বাপ্পা মজুমদার, ওয়ারফেইজের কমল ও রাসেল, অর্থহীনের সুমন, অধুনালুপ্ত আর্কের পঞ্চমসহ আরো অসংখ্য নামকরা গিটারিস্ট ছিলেন নিলয় দাশের ছাত্র। শিল্পী হিসেবে এক জীবনে খুব বেশি গান করেননি নিলয় দাশ। কত যে খুজেছি তোমায় এবং বিবাগী রাত নামে দুটি একক আর স্টারস টুগেদার, রকস্টার, আকাশ কত বিশাল, লাশ কাটা ঘর, দেখা হবে বন্ধু, ভালবাসার দিন কাছে আসার দিন-সহ আরো কিছু মিশ্র অ্যালবামে গান করেছেন তিনি। যে গানগুলো শ্রোতাদের কাছে এখনো সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া কম্পোজার ফুয়াদ তার বন্য অ্যালবামে নিলয় দাশের যখন নিবিড় করে গানটি নতুন সঙ্গীতায়োজন করেছেন এবং গানটি আবারো নতুন করে জনপ্রিয়তা পেয়েছে।
উল্লেখ্য, ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর সঙ্গীতের এক বরেণ্য পরিবারে জন্মগ্রহণ করেন নিলয় কুমার দাশ। বাবা সুধীন দাশ নজরুল গবেষক ও নজরুল সঙ্গীত শিল্পী এবং নীলিমা দাশ নজরুল সঙ্গীত শিল্পী এবং শিক্ষক।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Niloy Kumar Das, নীলয় কুমার দাশBangla Music : Incoming search terms
- Bangla Mp3 (19) - bangla song (10) - bangla mp3 download (7) - bangla mp3 song (7) - Niloy Das (6) - bangla mp3 songs (6) - bangla songs (4) - bagla song download (4) - bangla songs download (3) - bangla mp3 song download (3) - download bangla mp3 (3) - all bangla mp3 (3) - all bangla new mp3 (3) - all new bangla mp3 (3) - Niloy Kumar Das (2) - Niloy kumar Das bangla music (2) - download bangladeshi mp3 (2) - download bangla songs (2) - all bangla mp3 song (2) - MP3 song Download (2) - Bangla song download site (2) - niloy das mp3 (2) - Niloy kumar Das bangla songs (1) - Niloy kumar Das bengali artist (1) - Niloy kumar Das musician (1) - niloy das bengali musician (1) - niloy bangla music (1) - new top 10 bangla mp3 (1) - bangla music download site (1) - bangla mp3 downloadable sites (1) - niloy das+mp3 (1) - bangla das (1) - bangla songs downlod (1) - new bangla mp3 song (1) - Bangla song (MP3) (1) - download bangla song (1) - bangali mp3 songs (1) - bangla music download (1) - bangladeshi music downloading sites (1) - bangla mp3 site (1) - Bangladeshi Bangla song download (1) - niloy mp3 download (1) - all bangla new mp3 (1) - bangla song downlaod (1) - bangla mp3 download (1) - the download of bangla mp3 song (1) - bangla song downlod (1) - Niloy Das mp3 (1) - Bangla Audio MP3 songs (1) - top 10 sites for downloading bangla mp3 (1) - download + bangla + song (1) - bangladeshi music site (1) - bangla MP3 songs download (1) - Mp3 songs bangla (1) - Bengali song downloads (1) - download mp3 bangla audio song (1) - banglamp3song (1) - allbangla new song (1) - New bangla song downlod (1) - www.allBangla news.com (1) -

Post Your Comments