আজ একই মঞ্চে সাবিনা ইয়াসমিন ও অলকা ইয়াগনিক

Sabina Yasminগত শনিবার রাতে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য একটি মৌলিক গানে কণ্ঠ দেয়ার পর এবার মঞ্চে গাইলেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের তৈরি পোশাক ও রফতানিকারকদের প্রতিষ্ঠান (বিজিএমইএ) আয়োজিত দুদিনব্যাপী বাটেক্সপো ২০০৭ অনুষ্ঠানের প্রথমদিন গতকাল তিনি দর্শকদের গান গেয়ে শোনান। আর একই মঞ্চে গান গাইতে আজ সকালে ঢাকায় আসছেন ইনডিয়ান জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক। বলিউডের অন্যতম ব্যস্ত এ শিল্পী দু’দিন ঢাকায় থাকবেন।

আজ হোটেল সোনারগাওয়ের সুইমিং পুলে আয়োজিত এ অনুষ্ঠানে আরো গাইবেন বাংলাদেশের আইয়ুব বাচ্চু, জেমস ও এ সময়ের ইনডিয়ান উদীয়মান শিল্পী চেতন রানা। অনুষ্ঠান উপস্থাপনায় আছেন ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রূপকথা প্রডাকশন।

উল্লেখ্য, দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীন চার মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, তখন অনেকেরই আশঙ্কা ছিল তিনি আবার গাইতে পারবেন কি না। কিন্তু সবার আশঙ্কার অবসান ঘটে গত ১০ নভেম্বর রাজধানীর ইস্কাটনের একটি স্টুডিওতে ইত্যাদির জন্য তার গাওয়া গানের রেকর্ডিংয়ের মাধ্যমে।

মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা ও আলী আকবর রূপুর সুরে ধন্য আমি ধন্য এই দেশ আর এই মানুষের জন্য- শিরোনামের গানটি আগামী ৩০ নভেম্বর প্রচারিতব্য ইত্যাদিতে দেখা যাবে।

প্রসঙ্গত, চার মাস আগে দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীনের শরীরে নন হজকিন্স লিম্ফোমা নামের ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য গত ১০ জুলাই তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে ডাক্তাররা তাকে দেশে ফেরার পরমার্শ দেন। তিন মাস চিকিৎসা শেষে গত ২৫ অক্টোবর রাতে তিনি দেশে ফিরে আসেন।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

One Response to “আজ একই মঞ্চে সাবিনা ইয়াসমিন ও অলকা ইয়াগনিক”

  1. শ্রাবণ আকাশ | November 16th, 2007

    গ্রেট নিউজ। সাবিনা ইয়াসমিন যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি সুস্থ হয়ে আবার গান গাইবেন- এটাই ছিল বাংলার মানুষের একমাত্র প্রার্থণা। তিনি যে আবার গান গাইছেন এটা অনেক বড় একটা খুশির খবর।

    ইত্যাদিতে এবারের চমক মনে হয় অলকা ইয়াগনিক-এ হবেন। অলকা ইয়াগনিক আগে বাংলাদেশের অনেক সিনেমায় গান করেছেন। তবে টিভিতে গান করেছেন বলে শুনিনি। হানিফ সংকেটকে ধন্যবাদ এই ভুমিকার জন্য।

    সাবিনা ইয়াসমিন-এর দীর্ঘায়ু কামনা করছি। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms