আজ ইনডিয়ায় পারফর্ম করবে বাংলাদেশের মাইলস

ইনডিয়ার মধ্য প্রদেশে নেতাজী সুভাষ চন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটিতে আজ সন্ধ্যায় কনসার্ট করবে বাংলাদেশের মাইলস। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রামে অংশ নেয়ার জন্য কিছুদিন আগে আমন্ত্রণ জানানো হয় মাইলস ব্যান্ডকে। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল বিকাল ৪টার ফ্লাইটে ইনডিয়া গেছেন মাইলস ব্যান্ডের সদস্যরা। আজ সন্ধ্যায় স্টেজে উঠবেন তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় স্টেজে উঠে এক ঘণ্টা পারফর্ম করে আগামী পরশুর ফ্লাইটে দেশে ফিরবেন তারা। এ প্রসঙ্গে মাইলস ব্যান্ডের সদস্যরা বলেন, বাংলাদেশের মতো ইনডিয়ায়ও আমাদের সমান জনপ্রিয়তা রয়েছে। দু-এক মাস পর পরই আমরা ইনডিয়ার কোথাও না কোথাও কনসার্টের অফার পাই।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms