আজম খান গুরুতর অসুস্থ

পপসম্রাটখ্যাত আজম খান গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাঁর লিভারের জটিলতা ছাড়া আরও কিছু গুরুতর সমস্যা রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস চিকিৎসার পরও তাঁর শারীরিক তেমন উন্নতি হয়নি, দিন দিন আরও সংকটাপন্ন হচ্ছে।

সর্বশেষ একটি মুঠোফোনের বিজ্ঞাপন ছাড়া আর তেমন কোনো কাজ করা হয়নি আজম খানের। শারীরিক দুর্বলতার কারণে খেলাধুলা, সাঁতার শেখানোসহ প্রতিদিনের অন্যান্য কাজ থেকে বিরত আছেন দীর্ঘদিন। বাসা থেকে বের হওয়াও বন্ধ হয়ে গেছে। শুধু চিকিৎসকের কাছে যাওয়া আর বাসায় শুয়ে কাটানোর মধ্যে একসময়ের মঞ্চকাঁপানো এ শিল্পীর জীবন সীমাবদ্ধ হয়ে পড়েছে।

আজম খনের ছেলে হৃদয় জানান, চিকিৎসকেরা আজম খানকে নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক কারণে তা সম্ভব হচ্ছে না। এখন তিনি রাজধানীর কমলাপুরের কবি জসীমউদ্‌দীন সড়কের নিজ বাসায় আছেন। তিনি স্বাভাবিক খাবারও খেতে পারছেন না।

হৃদয় বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাবার এখনই উন্নত চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত খাওয়া দরকার। কিন্তু আমরা অনেকটাই অসহায় অবস্থায় আছি। সবার কাছে দোয়া চাইছি, যেন বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।

সূত্রল প্রথম আলো।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • আজম খান
  • (3) -