Please Donate

Other Links

আগামীকাল ঢাকায় হৈমন্তী শুক্লা ও শ্রীকান্ত আচার্যের কনসার্ট

Bangla Music

‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’, ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ’ প্রভৃতি গানের মতো কালজয়ী বাংলা গানের দুই ভারতীয় শিল্পী হৈমন্তী শুক্লা ও শ্রীকান্ত আচার্য বাংলাদেশে আসছেন। আগামীকাল সকালে ঢাকায় পৌঁছবেন এই দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী। সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী হলে ‘বর্ষার সুরে প্রাণ’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তারা।
কনসার্টের ১৫০০ ও ৮৫০ টাকা মূল্যের টিকেট এখন পাওয়া যাচ্ছে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। এর মধ্যে ধানমন্ডি, গুলশান, মিরপুর ও মগবাজারের আগোরা; বেইলি রোড, বসুন্ধরা সিটি ও ধানম-ির ডমিনাস পিজা এবং এলিফ্যান্ট রোডের গীতালি উল্লেখযোগ্য। ইভেন্টস ইনকের আয়োজনে কনসার্টের স্পন্সর প্রাণ গ্রুপ।

হৈমন্তী শুক্লা
মিষ্টি মধুর অনন্য কণ্ঠের অধিকারী হৈমন্তী শুক্লা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতনামা এক পরিবারে জন্ম হয় তার। তার বাবা সঙ্গীতজ্ঞ প্রয়াত প-িত হরিহর শুক্লা। নিজ পরিবারে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার মাধ্যমে সঙ্গীত জীবনের শুরু হৈমন্তীর। আর শাস্ত্রীয় সঙ্গীতই তার অসামান্য কণ্ঠের ভিত্তি গড়ে তোলে। ১৯৭২ সালে ‘এ তো কান্না নয় আমার’ গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আধুনিক বাংলা গানে হৈমন্তীর যাত্রা শুরু। প্রথম গানেই দারুণ শ্রোতাপ্রিয়তা পান তিনি। প্রখ্যাত গীতিকার শৈলেন মুখার্জি ও সুরকার পুলক বন্দ্যোপাধ্যায় যথাক্রমে গানের কথা লেখেন ও সুর করেন। আধুনিক গানের পাশাপাশি রেডিও ও টিভিতে তিনি খেয়াল, ঠুমরি ও ভজন গেয়েও পরবর্তীকালে শ্রোতার মন কাড়েন। একই সঙ্গে আধুনিক বাংলা গানে হৈমন্তী একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের মনে স্থায়ী আসন তৈরি করেন। ‘আমার বলার কিছু ছিল না/তুমি চলে গেলে/চেয়ে চেয়ে দেখলাম/আমার বলার কিছু ছিল না’ কিংবা ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’র মতো চিরদিনের বাংলা গান গেয়েছেন হৈমন্তী শুক্লা।
শ্রীকান্ত আচার্য

শ্রীকান্ত আচার্য একাধারে আধুনিক বাংলা গান ও রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয় গায়ক। বহুল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত তার কণ্ঠে নতুন হয়ে শ্রোতার কণ্ঠে ধরা দেয়। তার পরিশীলিত ও চর্চালব্ধ কণ্ঠমাধুর্য চিরকালীন রবীন্দ্রসঙ্গীতে যেন এক ভিন্ন মাধুর্য নিয়ে আসে। এছাড়াও হারানো দিনের গানে শ্রীকান্ত আচার্যের পারদর্শিতা প্রায় প্রবাদে পরিণত হয়েছে। রবীন্দ্র ও হারানো দিনের গানের পাশাপাশি আধুনিক মন ও মেজাজের একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে শ্রীকান্ত আচার্যের মূল পরিচয় গড়ে উঠেছে। তিনি একাধারে গীতিকার, সুরকার ও গায়ক। আধুনিক মানুষের জীবন যন্ত্রণা, চেতনা, কষ্ট ও আনন্দ তিনি নিবিড় যত্নে সুরে ও কথায় বলে চলেছেন। ‘আমার সারাটা দিন/ মেঘলা আকাশ/ বৃষ্টি…তোমাকে দিলাম’ তার অসামান্য জনপ্রিয় গান।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla (2) - আমার বলার কিছু (1) -