আকাশ ছোঁয়া ভালোবাসা মুভির গানের সিডি
রিয়াজ-পূর্ণিমা অভিনীত এবং এস এ হক অলিক পরিচালিত ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির গানের সিডি বাজারে এনেছে অগ্নিবীণা। জনপ্রিয় সুরকার হাবিব এবং এস আই টুটুলের সঙ্গীত পরিচালনায় এতে গান আছে মোট নয়টি। গানগুলো গেয়েছেন সুবীর নন্দী, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, হাবিব, এস আই টুটুল, ন্যান্সি এবং ক্লোজআপ ওয়ান তারকা নোলক। গান লিখেছেন কবির বকুল, জুয়েল মাহমুদ এবং এস এ হক অলিক। আপনি চাইলে জনপ্রিয় এ গানগুলো আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন। যার নিয়ম সিডির সঙ্গে দেয়া আছে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Habib Wahid, Kabir Bakul, Kanakchapa, Kumar Bishwajit, Nolok Babu, Samina Chowdhury, SI Tutul, Subir Nandi, এস আই টুটুল, কনকচাঁপা, কবির বকুল, কুমার বিশ্বজিৎ, নোলক বাবু, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, হাবিব ওয়াহিদ
Post Your Comments