আউয়াল হেলালের প্রথম অ্যালবাম কফি হাউস
সম্প্রতি বাজারে রিলিজ পেয়েছে শিল্পী আউয়াল হেলালের প্রথম একক অ্যালবাম কফি হাউস। শিহাব রিপনের সঙ্গীত আয়োজনে অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে কফি হাউসের সেই আড্ডা, আমার খবর আজ রাখো কি না, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, নিটোল পায়ে রিনিক ঝিনিক, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, চলো না দীঘার সৈকত ছেড়ে, বুঝিনি তো আমি, রানার রানার, ময়ূরকণ্ঠী রাতের নীলে আজ এই দিনটাকে এই বিখ্যাত গানগুলো তিনি নতুন করে উপহার দিয়েছেন। এর আগে আউয়াল হেলালের সঙ্গীত সূচনা হয় ছেলেবেলাতেই। প্রথম হাতে খড়ি হয় ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার কাছে। কৈশরেই বেতার, টেলিভিশনে অংশগ্রহণসহ বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করেন এ শিল্পী। কফি হাউস ছাড়াও আগামী পহেলা বৈশাখে বের হতে যাচ্ছে তার রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম। যার দুটি গান সাদি মুহম্মদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই রেডি হয়েছে। গানগুলো হলো কাল রাতের বেলা গান এলো মোর মনে ও তুমি রবে নীরবে। চাকরি সূত্রে ডাচ-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত এ শিল্পীর আরো একটি অ্যালবাম নকীব খানের কথা ও সুরে কিছু দিনের মধ্যেই বের হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments