Please Donate

Other Links

আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী ও ইভা রহমানের একক অ্যালবাম

ঈদুল ফিতর উপলক্ষে এটিএন মিউজিকের ব্যানারে সম্প্রতি রিলিজ পেয়েছে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী ও ইভা রহমানের তিনটি পৃথক অ্যালবাম। দুই বছর পর নিজের সুর ও সঙ্গীতে আইয়ুব বাচ্চু প্রকাশ করলেন একক অ্যালবাম ‘রিমঝিম বৃষ্টি’। অ্যালবামের গানগুলো লিখেছেন- নিয়াজ আহমেদ অংশু, মারজুক রাসেল ও সাজ্জাদ হোসাইন। অন্যদিকে জনপ্রিয় শিল্পী ইভা রহমান উপমহাদেশের বিখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ীর সুর ও সঙ্গীতে প্রথম হিন্দি অ্যালবাম ‘ইশক দিওয়ানা’র ব্যাপক সাফল্যের পর এবার ঈদে এলেন নতুন চমক নিয়ে। এবার তার অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করলেন বিশিষ্ট ব্যান্ড তারকা শিল্পী আইয়ুব বাচ্চু। ইভা রহমানের দশম এ অ্যালবামের শিরোনাম ‘মনের না বলা কথা’। এছাড়াও এটিএন মিউজিকের ব্যানারে এবারের ঈদে বাজারে এসেছে শিল্পী রবি চৌধুরীর একক অ্যালবাম ‘এসো শব্দহীন পায়ে’।

আইয়ুব বাচ্চুর ‘রিমঝিম বৃষ্টি’, ইভা রহমানের ‘মনের না বলা কথা’ এবং রবি চৌধুরীর ‘এসো শব্দহীন পায়ে’ অ্যালবামের শিরোনামে আসছে ঈদে এটিএন বাংলায় তিনটি পৃথক একক সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হবে। ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের না বলা কথা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে। আইয়ুব বাচ্চুর একক সঙ্গীতানুষ্ঠান ‘রিমঝিম বৃষ্টি’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে এবং রবি চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘এসো শব্দহীন পায়ে’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৩০ মিনিটে।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ২৪, ২০০৮

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    ইভা রহমানের নতুন অ্যালবাম (1) - bangla (1) -