আইয়ুব বাচ্চুর সুরে রুনা সাবিনা ও এন্ড্রু কিশোর

Bangla Music

আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীত আয়োজনে এবার কণ্ঠ দিচ্ছেন শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর। তবে কোনো অডিও অ্যালবামের জন্য নয়, পি এ কাজল পরিচালিত বাবার আদর চলচ্চিত্রের জন্য তৈরি হচ্ছে গানগুলো। আর এ গানগুলোর মাধ্যমেই প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে আইয়ুব বাচ্চুর। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর ছবির একটি গানের সঙ্গীত পরিচালনা করলেও পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে এই প্রথম আত্মপ্রকাশ ঘটছে তার।

এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ইন্ডিয়ার চলচ্চিত্রের দিকে তাকালে দেখা যায়, সেখানে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করছেন বেশির ভাগই তরুণরা। যুগে যুগে দেখা গেছে, প্রবীণদের চেয়ে তরুণরাই মিউজিকে যোগ্যতার প্রমাণ রেখেছে বেশি। আমাদের এখানে তার উল্টো চিত্র না হলেও যে কয়জন তরুণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন, তাদের সবার কাজই প্রশংসিত হয়েছে। আমি বহুবার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার অফার পেয়েছি। আমার খুব একটা আগ্রহ জমেনি। এখন চলচ্চিত্রের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, তাই রাজি হলাম। চলচ্চিত্র একটি বিরাট মাধ্যম। এ মাধ্যমে কাজ করা খুব সহজ ব্যাপার নয়। আমি চেষ্টা করছি, সব গানই যেন ভালো হয়। সব গানই যেন মানুষের মুখে মুখে ফেরে।

উল্লেখ্য, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর ছাড়াও এ ছবিতে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীত পরিচালনায় আরো কণ্ঠ দিচ্ছেন কিরণ চন্দ্র রায়, তিশমাসহ নাম ঠিক না হওয়া আরো এক শিল্পী। ছবিতে গান থাকছে ছয়টি। পাঁচটি একক ও একটি দ্বৈত গান। একক গানগুলোর মধ্যে আইয়ুব বাচ্চু নিজে গেয়েছেন একটি। আর দ্বৈত গানটিতে কণ্ঠ দিচ্ছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানগুলো লিখেছেন কবির বকুল।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms