অ্যালবাম নিউজ

Golam Hyder - Bangla Music

সেলিনা হুদা সীমার নয়ন মেলে দেখি অ্যালবামের প্রকাশনা

১৫ মে সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে লেজার ভিশনের আয়োজনে শিল্পী সেলিনা হুদা সীমার রবীন্দ্রসঙ্গীতের অডিও অ্যালবাম নয়ন মেলে দেখির প্রকাশনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, শিল্পী সেলিনা হুদা সীমাসহ অনেকে।

রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রিয়ার চোখে

লেজার ভিশনের ব্যানারে মুক্তি পেয়েছে গোলাম হায়দারের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রিয়ার চোখে। রবীন্দ্রসঙ্গীতের বিশাল ভাণ্ডার থেকে বাছাই করে ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী সাদি মহম্মদ। গোলাম হায়দার প্রসঙ্গে সাদি মহম্মদ বলেন, তিনি আমার পরম স্নেহের-শিক্ষক হিসেবে শুধু নয়, দীর্ঘদিন সে আমার সংগঠন, আমার সঙ্গীত পরিবার, আমার সঙ্গীত জীবনের অনেক ভালো-মন্দের সাথী।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms