অ্যালবাম - দুঃখ ঝরে ঝরুক
খ্যাতিমান তারকা শিল্পীদের মিক্সড অ্যালবাম দুঃখ ঝরে ঝরুক সুইট সং প্রডাক্টের ব্যানারে অ্যালবামে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় তারকা শিল্পী সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী, আবিদা সুলতানা, শাকিলা জাফর, নিয়াজ মোহাম্মদ, শাম্মী আক্তার, নার্গিস পারভিন ও নবাগত আফরীন সুমী। গানের কথা লিখেছেন যৌথভাবে রেজাউল করিম, শহীদুল্লাহ ফরায়জী, আনোয়ার হোসেন, মাহামুদ সফিক, মোকাদ্দেম বাবু, ফেরদোস হোসেন ভূইয়া ও নজরুল ইসলাম বাবু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লোকমান হাকিম। দুঃখ ঝরে ঝরুক শিরোনামের অন্য গানগুলো হলো ওগো প্রবাসী বন্ধু, রাত নিঝুম, বন্ধুয়ারে ও বন্ধুয়া, গোলাপে কাটা আছে, পাহাড়ের মৌনতা, কত প্রেম যে খেলা, কালাপানি ফণা তোলে, কার কাছে করবো নালিশ, আমি ফাল্গুনের হিমালয়ে, তোমার একতারাটা ধুলো, আমি সৌরজগত ছেড়ে। গানগুলো সম্পর্কে সুইট সং প্রডাক্টের কর্ণধার আফরীন সুমী বলেন, গানের কথা ও সুর খুবই সুন্দর। তাছাড়া গানে কণ্ঠ দিয়েছেন আমাদের দেশের অত্যন্ত গুণী শিল্পীরা। আমি মনে করি, অনেক দিন পর শ্রোতারা কিছু ভালো গান সংরক্ষণে রাখতে পারবেন। অ্যালবামের কিছু কাজ বাকি আছে। শেষ হলেই শিগগিরই আসবে দুঃখ ঝরে ঝরুক।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Shahidullah Faraji, Shakila Jafor, Shammi Akter, Subir Nandi, Syed Abdul Hadi, শহীদুল্লাহ ফরাজী, শাকিলা জাফর, শাম্মী আক্তার, সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী
Post Your Comments