এই বাংলা ভালোবাসি
আকাশের চাঁদ আর মাটির সীমানা, তার মাঝে জীবনের বিস্তর পরিধিতে আমাদেরও আছে নিজের মতো করে দুঃখ-সুখের আলো-ছায়ার আলাদা ঠিকানা। এই যে আমাদেরও আছে, সেই কথাটির গর্বিত অর্জন-আমাদেরও আছে একটা আমাদের দেশ! বাংলাদেশ! সেই দেশকে নিয়ে কথা, সুর আর কণ্ঠ মিলনের ই”ছার ইট গেথে গেথে তৈরি হয়েছে দেশের গানের একটি অনন্য অ্যালবাম এই বাংলা ভালোবাসি। গত বছর বিজয় দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংকের সহায়তায় ন্যাপিন মিউজিকের ব্যানারে বাজারে এসেছে অ্যালবামটি। পুরনো গান নিয়ে চিরন্তন গান ও নতুন গান নিয়ে এদিনের গান শিরোনামে দু’ভাগে ১৪টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রথম ভাগের গানগুলো গেয়েছেন লাকি আখন্দ, সুবীর নন্দী, সাদি মহম্মদ, খায়রুল আনাম শাকিল, মহিউজ্জামান চৌধুরী ময়ন, শাহনাজ রহমতউল্লাহ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ঝুমা খন্দকার ও শারমীন সাথী। এ গানগুলোর শিরোনাম আমার সোনার বাংলা, আমার দেশের মাটির গন্ধে, জন্ম আমার ধন্য হলো, ও আমার দেশের মাটি, ও আমার বাংলা মা তোর, পলাশ ঢাক, কোকিল ডাকা ও একি অপরূপ রূপে তোমার। দ্বিতীয় ভাগের গানগুলোর শিরোনাম আমি ভালোবাসি এই বাংলাকে, যদি আবার আসতে পারি, স্বাধীনতা তোমাকে নিয়ে, মেঘে ভাসা নীলাকাশে, ভালোবাসি দেশটা আমার, প্রাণের আনন্দে বাজে, আর যুদ্ধ নয়। এই গানগুলো গেয়েছেন লাকি আখন্দ, সুবীর নন্দী, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, পঞ্চম, এস আই টুটুল, টিপু, নিপু, ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।
আমরা গড়বো
সম্প্রতি ওশান রেকর্ডস প্রকাশ করেছে দেশের গানের অনবদ্য অ্যালবাম আমরা গড়বো। অর্ণব চ্যাটার্জি, তাহমিনা আহমেদ, তানভীর শাহীন ও সোমা ব্যানার্জির গাওয়া আটটি দেশের গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। আমরা গড়বো, নতুন প্রজন্মকে, ইতিহাসে লেখা আছে, ওরে বাংলার, নীরবে কেন, এসো হে, কৃষক চলেছে এবং বাংলাদেশ বাংলাদেশ শিরোনামের এ গানগুলো রেকর্ড করা হয়েছে ইনডিয়ার মুম্বাই ত্রিনয়ন স্টুডিওতে। সব গানই লিখেছেন এবং সুর করেছেন জামাল শেখ। গানগুলো সম্পর্কে বলতে গিয়ে জামাল শেখ বলেন, এ গানগুলো নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান করবে। আমার দৃঢ় বিশ্বাস, এ অ্যালবামের গানগুলোর কথা ও সুরের সমন্বয়ে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে গড়বে এক নতুন বিশ্বজনীন সভ্য সমাজ ও আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা।
মুক্তিযুদ্ধের কবিতা বানেশ্বরী
বিজয় দিবস উপলক্ষে কথাকলি মাধ্যম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে আবৃত্তির অ্যালবাম বানেশ্বরী। আবৃত্তি করেছেন উদীয়মান দুই আবৃত্তিকার সীমা কবির ও নজরুল ইসলাম। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা ও ৩০ লাখ শহীদের প্রতি। সত্য পথিকের লেখা ১৪টি কবিতা দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে একুশ আমার একুশ, স্বাধীনতা, বানেশ্বরী, জাগরণে যুদ্ধে স্বাধীনতা, মায়ের স্বপ্ন প্রভৃতি। অ্যালবামটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অনুরুদ্র।
সূত্রঃ যায়যায়দিন।
Tags: Bappa Majumdar, Fahmida Nabi, Lucky Akhand, Manam Ahmed, Sadi Mohammad, Samina Chowdhury, Shahnaz Rahmatullah, SI Tutul, Subir Nandi, অর্ণব চ্যাটার্জী, এস আই টুটুল, টিপু, নিপু, পঞ্চম, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মানাম আহমেদ, লাকি আখন্দ, শাহনাজ রহমতউল্লাহ, সাদি মহম্মদ, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, সোমা ব্যানার্জী
Related News:
Leave a Reply