অ্যালবামের নামের জন্য পোস্টার

Posted by Bangla Music on Feb 3rd, 2010 and filed under ব্যান্ড. 34 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

অ্যালবামের নামের জন্য পোস্টার

প্রথমটি ২০০৬ সালে দুরবিন, দুই বছর পর দ্বিতীয়টি, দুরবিন ২.০১। এবার দুরবিন তৈরি করেছে তাদের তৃতীয় অ্যালবাম। ব্যান্ডের সদস্যরা তাঁদের তৃতীয় অ্যালবামের নাম চেয়েছেন শ্রোতাদের কাছ থেকে। এ জন্য বিভিন্ন রাস্তার পাশে দেয়ালে পোস্টার লাগানো হয়েছে।
দুরবিনের অন্যতম সদস্য শহীদ জানান, অ্যালবামের গানগুলো এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এখন একটা বিশেষ দিন দেখে বের করার অপেক্ষা।
শহীদ বলেন, ‘মেলোডিয়াস গানের পাশাপাশি রক ও ফোক ধাঁচের গান করেছি এই অ্যালবামে।’
তিনি আরও জানান, অ্যালবামের পাশাপাশি একই সঙ্গে দুরবিনের নিজস্ব ওয়েবসাইটও চালু করা হবে।
আরেক সদস্য আরফিন রুমী বললেন, ‘শ্রোতাদের পাঠানো নামগুলো থেকে সেরা ১০টির জন্য পুরস্কার দেওয়া হবে।’

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৩, ২০১০

Tags: , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

Advertisement