অভিনয়ে শিরোনামহীন ব্যান্ড

Posted by Bangla Music on Dec 4th, 2008 and filed under Bangla Music. 421 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

অভিনয়ে শিরোনামহীন ব্যান্ড

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা এবার নতুন পরিচয়ে পরিচিত হলেন। তাদের নতুন অ্যালবাম ‘বন্ধ জানালা’র পাশাপাশি তাদের নতুন পরিচয় এবার শিরোনামহীন-এর সব ভক্ত ও শুভান্যুধায়ীর সামনে তুলে ধরছে ‘থার্ড ব্র্যাকেট’ প্রডাকশন হাউস। তাদের আসন্ন ভিডিও ফিকশন ‘স্বপ্নবাজের ইচ্ছেঘুড়ি ও ছেঁড়া আকাশ’-এ অভিনয় করেছে শিরোনামহীন ব্যান্ড।
কিশোর বয়সী আবেগ জড়ানো কাব্যধর্মী ও মনস্তাত্ত্বিক একটি বাস্তব ঘটনাকে পুঁজি করে রচিত ভিডিও ফিকশনটি লিখেছেন দেব জ্যোতি এবং যৌথভাবে পরিচালনা করেছেন দেব জ্যোতি ভক্ত ও গ্যাব্রিয়েল সুমন। এতে অভিনয় করছেন প্রাণ রায়, কচি খন্দকার, রায়হান হাসান এবং নতুন মুখ পিয়াসা, জুয়েল, প্রকৃতি, জিহাদসহ অনেকে। সূচনা ও সঙ্গীত গেয়েছেন কৃষ্ণকলি ইসলাম, আবহসঙ্গীত করছেন পিন্টু ঘোষ, নেপথ্য কণ্ঠে রয়েছেন আর জে বিপ্লব এবং চিত্রগ্রহণের কাজ করছেন মশিউর রহমান।
ভিডিও ফিকশনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবদুল্লাহ আল মামুন।

সূত্র: যায়যায়দিন, ডিসেম্বর ০৪, ২০০৮

Tags: , , , , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

শিরোনামহীন album (1) -
Advertisement