অনামিকার রবীন্দ্র সঙ্গীতের সিডি দুঃখে যখন মিলন হবে
ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে বাজারে এসেছে অনামিকা মুৎসুদ্দীর রবীন্দ্র সঙ্গীতের প্রথম সিডি দুঃখে যখন মিলন হবে। এ সিডিতে দুটি গানে শিল্পীর সঙ্গে গেয়েছেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদি মহম্মদ। উল্লেখ্য, এ সিডির সঙ্গীত পরিচালনাও করেছেন সাদি মহম্মদ। অনামিকা মুৎসুদ্দী বলেন, এ সিডি প্রকাশের পেছনে গুরু সাদি মহম্মদের অবদান অনেক। বলতে গেলে তার অবদানেই আমার নতুন করে এ পথচলা।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।


Post Your Comments