আবৃত্তি নিয়ে আসিফ
আসিফ প্রথমে ঘোষণা দিয়েছিলেন, অসুস্থতার কারণে এবার ঈদে কোনো একক অ্যালবাম বের করবেন না। পরে অবশ্য ভক্ত-শ্রোতাদের আগ্রহে সিদ্ধান্ত বদল করেছেন তিনি। তবে এবারের অ্যালবামে শুধু গান নয়, সঙ্গে আছে আবৃত্তি। অ্যালবামের নাম সেই দিনগুলি কই। এখানে আসিফের গানের সঙ্গে আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম। অ্যালবামটি বাজারে এনেছে বসুধা আর্ব এন্টারটেইনমেন্ট।
‘অন্তর জ্বলে’ ও ‘অন্তরে বৈরাগী’
পরশমণির একক অ্যালবামে সুর করার পাশাপাশি নিজের একক অ্যালবাম নিয়ে আসছেন বারী সিদ্দিকী। লোকগান ধাঁচের অ্যালবামটির নাম অন্তর জ্বলে। এটি বাজারে আনছে গানচিল। অন্যদিকে অন্তরে বৈরাগী নামে নিজের অষ্টম একক অ্যালবাম নিয়ে এসেছেন আবিদা সুলতানা। অ্যালবামটি এনেছে বসুধা আর্ব এন্টারটেইনমেন্ট।
৪০ সেকেন্ড থেকে চার মিনিট
হাবিবের সুর ও সংগীতায়োজনে ‘স্বপ্ন যাবে বাড়ি’ জিঙ্গেলটি গত ঈদে মিলন মাহমুদ গেয়েছিলেন একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনচিত্রের জন্য। ৪০ সেকেন্ডের সেই জিঙ্গেল তৈরি হওয়ার পর সবার দারুণ ভালো লেগে যায়। ৪০ সেকেন্ডের জিঙ্গেল হয়ে যায় চার মিনিটের গান। সেই গানটাই এবার নিজের চতুর্থ অ্যালবামে ব্যবহার করছেন মিলন মাহমুদ। অ্যালবামটি এনেছে অগ্নিবীণা।
নতুন করে অভিষেক
ব্যান্ড দূরবীনে বেশ কয়েক বছর ধরেই গিটার বাজাচ্ছিলেন শুভ। এবার আর শুধু গিটার নয়, নিজের একক অ্যালবাম নিয়ে এসেছেন তিনি। সাদামাটা নামের অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দূরবীনের আরেক সদস্য আরফিন রুমী।
অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী এর আগেও গান গেয়েছেন। তবে একক অ্যালবাম এবারই প্রথম। পালকি নামের অ্যালবামটি বাজারে এনেছে বসুধা আর্ব এন্টারটেইনমেন্ট।
চলচ্চিত্রের ভিসিডি
মোরশেদুল ইসলামের ডিজিটাল চলচ্চিত্র প্রিয়তমেষুর ডিভিডি ও ভিসিডি বের করেছে লেজার ভিশন। এই প্রতিষ্ঠান থেকে ঈদে আরও আসছে এ বছরের সফল চলচ্চিত্র মনপুরার ডিভিডি ও ভিসিডি। ছবিটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম।
মাইকেল জ্যাকসনকে নিয়ে গান
এস ডি রুবেল তাঁর নতুন অ্যালবামে প্রয়াত মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি গান গেয়েছেন। অ্যালবামের নাম এক টাকার মানুষ। সব কটি গানের সুর করেছেন এস ডি রুবেল নিজেই। এটি বাজারে এনেছে ফেয়ার টিউন।
আরও অ্যালবাম
দ্বৈত অ্যালবামেও আছেন বারী সিদ্দিকী। ফজলুর রহমানের সঙ্গে সংগীতার ব্যানারে আসছে তাঁদের দ্বৈত অ্যালবাম। বসুধা আর্ব থেকে বের হয়েছে মিশ্র অ্যালবাম আসমান সাক্ষী। এখানে গান করেছেন আসিফ, মমতাজ, বারী সিদ্দিকী, চন্দনা মজুমদার ও ফজলুর রহমান বাবু। জি-সিরিজ নিয়ে এসেছে বাপ্পা মজুমদার, সুমন, ফুয়াদ, মিলা, পুনম, কাজী, প্রিসিলা, তমাল, উপল, লিমন ও রাফার দি হিট অ্যালবাম টু। এ ছাড়া আছে বিউটির পিরিতির জ্বালা, রেখার গোপন ভালোবাসা, হানির হানি, নাজুর স্বপ্নকন্যা, শশীর যেয়ো না অ্যালবাম।
পার্থ সরকার
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৭, ২০০৯
Tags: অ্যালবাম, আবিদ, আবিদা সুলতানা, আবৃত্তি, এস ডি রুবেল, চঞ্চল চৌধুরী, চন্দনা মজুমদার, ফজলুর রহমান বাবু, ফুয়াদ, বাপ্পা মজুমদার, বারী সিদ্দিকী, বিউটি, ব্যান্ড, মমতাজ, মিলন মাহমুদ, মিলা, রুমী, শিল্পী, সুমন
Related News:
I wan song of Third person singular number Movie.
Pls Relies it on this web.
Mizan
Jatrabari