Please Donate

Other Links

অগ্নিবীণার ব্যানারে তৌসিফের একক অ্যালবাম অভিপ্রায়

অগ্নিবীণার ব্যানারে অডিও বাজারে এসেছে শিল্পী, গীতিকার ও সুরকার তৌসিফের আধুনিক গানের একক অ্যালবাম অভিপ্রায়। অ্যালবামের সবকটি গানের কথা, কম্পোজিশন তৌসিফের। এর সঙ্গীত আয়োজন করেছেন টফি বেনার।

অ্যালবামে ১০টি গান করেছেন তৌসিফ। এর মধ্যে বৃষ্টি শিরোনামে দুটি গান ছাড়াও আছে ভালোবাসো, হৃদয়ের কিছু কথা, আমার মনটারে, বন্ধু লেখা হলো না, কতোটা দুঃখ দিলে, কোনো নিয়মের খেলায়, এই জীবন, মনরে শিরোনামের গান। গানগুলোর বিষয়বস্তু প্রেম, বিশেষ করে প্রকৃতির সঙ্গে বিরহের অনুভূতিকে প্রিয়ার অনুপস্থিতিতেই যেন অনেকটা ভাগাভাগি করে নেয়া বা অন্তর্লীন করে রাখা। বৃষ্টি শিরোনামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। ভালো লাগবে কোনো নিয়মের খেলায়, আমার মনটারে, বন্ধু লেখা হলো না শিরোনামের গানগুলোও।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms